×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৯
  • ২৩৪৩৪৭১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীর সহযোগিতায় জয়পুরহাট থানাসহ জেলার পাঁচ থানায় আজ শুক্রবার থেকে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় জেলার পুলিশ বাহিনীর সদস্যরা নিজ-নিজ থানায় তাদের কাজে যোগদান করতে শুরু করেছেন।
আজ বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট থানা পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ৩৯ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের সফিক, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, জয়পুরহাটের ক্ষয়ক্ষতি নিরূপণ করার কাজ চলছে। অতি শিগগিরই তা জানা যাবে। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় জয়পুরহাটের পুলিশ বাহিনীর সদস্যরা নিজ নিজ থানায় তাদের কাজে যোগদান করতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat