×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-১২
  • ২৩৪৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৪ বছরের সম্পর্ক শেষ করে অধিনায়ক সার্জি রবার্তোর বার্সেলোনা ছাড়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ক্লাব কর্তৃপক্ষ।
৩২ বছর বয়সী রবার্তোর সাথে গত  জুনেই ক্লাবেই চুক্তি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এ পর্যন্ত তার ভবিষ্যত নিয়ে কোন সিদ্ধান্তের কথা জানানো হয়নি।  
মাত্র ১৪ বছর বয়সে বার্সেলোনার লা মেসিয়া একাডেমি থেকে উঠে আসা মিডফিল্ডার সার্জি রবার্তোর ২০১০ সালে প্রথম দলে অভিষেক হয়। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে পিএসজির বিপক্ষে ৬-১ গোলের দুর্দান্ত ফিরে আসার ম্যাচটিতে বার্সেলোনার নায়কে পরিণত হয়েছিলেন রবার্তো। প্রথম লেগে ফরাসি চ্যাম্পিয়নরা ৪-০ গোলে জয়লাভর করেছিল। কাতালা জায়ান্টদের হয়ে শেষ গোলটি দিয়েছিলেন রবার্তো। 
কাতালান জার্সিতে ৩৭৩ ম্যাচ খেলা সার্জি রবার্তো ২৫টি শিরোপা জয় করেছেন। বার্সেলোনার হয়ে ১৯টি গোল করেছেন। দুটি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও সাতটি লা লিগা শিরোপা জিতেছেন। সাম্প্রতিক সময়ে বেশীরভাগ ম্যাচেই বৈচিত্র্যময় এই স্প্যানিশ মিডফিল্ডার রাইট-ব্যাক হিসেবে খেলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat