×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৬
  • ২৩৪৩৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে বৈষমবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজ-খবর নিতে বাড়ি বাড়ি যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়করা।
আজ শুক্রবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক শাবিছাত্র আসাদুল্লাহ আল-গালিবের নেতৃত্বে কয়েকজন সমন্বয়ক আন্দোলন চলাকালে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় যান। পরে তারা নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের গৌরীপুরে  নিহত মোস্তাক আহমদের বাসায় যান। এসময় তারা তাদের পরিবারের সঙ্গে কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক শাবিছাত্র আসাদুল্লাহ আল-গালিব বিষয়রটি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমাদের আন্দোলনে সকল শহীদদের স্মরণে আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমার সকল শহীদদের বাড়িতে যাচ্ছি। তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি। তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। 
এদিকে বাদ জুমা হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে ছাত্র-জনতাসহ সকল নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat