×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৩
  • ৭৬৫৬৯২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দ্বিপাক্ষিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন। ব্লকটির শীর্ষ কূটনীতিকের সাথে ফোনালাপের পর তিনি এ আহ্বান জানালেন। খবর এএফপি’র।
বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান পারস্পরিক স্বার্থে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্কোন্নয়নকে স্বাগত জানায়।’
খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ইইউ ও ইরানের মধ্যে সম্পর্কে অবনতি ঘটতে দেখা যায়।
ইরান তাদের পারমাণবিক তৎপরতার লাগাম টেনে ধরতে ব্যর্থ হওয়া, ফিলিস্তিনি গ্রুপ হামাসকে সমর্থন করা, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান গ্রহণ এবং মানবাধিকার লঙ্ঘন করে চলায় ইউরোপীয় ইউনিয়ন তেহরানকে দায়ী করে।
আরাঘচি আরো বলেন,সম্পর্কোন্নয়নের জন্য এ দুই পক্ষের মধ্যে সংলাপের এবং ইউরোপীয় দেশগুলোর বিপথগামী নীতির সংশোধন প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat