×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৭
  • ২৩৪৩৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলায় বন্যায় প্লাবিত এলাকাগুলো থেকে পানি পুরোপুরি নেমে গেছে। সবশেষ দীঘিনালার মেরুং থেকেও ধীরে ধীরে পানি নামছে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে বন্যা উপদ্রুত এলাকার মানুষ। তবে প্লাবিত এলাকায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত চিহ্ন। ঘরবাড়ির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেকে। এছাড়া রাস্তাঘাট, ফসলি জমিও পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লক্ষাধিক পরিবার কমবেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের কাঁচা ও আধাপাকা ঘর বানের পানিতে ভেসে যায়। পানির স্রোতে সড়ক ও সেতুর ক্ষতি হয়েছে। কৃষি খাতে ২ হাজার ১২৪ হেক্টর ফসলি জমির আমন, আউশ ও শাক-সবজি নষ্ট হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক সহিদুজ্জামান জানান, বন্যা উপদ্রুত এলাকার মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণনের পাশাপাশি পর্যায়ক্রমে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ শুরু হয়েছে।
গত ২২ আগস্ট খাগড়াছড়ির চেংগী, মাইনী ও ফেনী নদী-সহ ছড়া, খালের পানি বেড়ে নি¤œমানঞ্চল ডুবে যায়, লোকালয় প্লাবিত হয়। এতে কৃষি ক্ষেত্রের পাশাপাশি বসতবাড়ির দোকান ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, সড়ক- সেতু ক্ষতিগ্রস্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat