×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২৩৪৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান । এ সময় উপদেষ্টা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন। তিনি তার জন্য দোয়া ও আশু রোগমুক্তি কামনা করেন।
উল্লেখ্য, গত রোববার সচিবালয়ের সামনে আনসারদের হামলায় হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হন।
উপদেষ্টা পরে হাসপাতালের চক্ষু ওয়ার্ডে যান এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সাথে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এসময় ধর্ম সচিব মু.আ.হামিদ জমাদ্দার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat