×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৯
  • ৬৭৫৬৮৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকায় নিযুক্ত অষ্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাই কমিশনার নারদিয়া সিম্পসনের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 
আজ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অষ্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাই কমিশনারের গুলশানের বাসভবনে গেলে তাকে স্বাগত জানান নারদিয়া সিম্পসন।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেন। এসময় বন্ধুপ্রতিম দু’টি দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও কথা হয়। 
বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে। 
নারদিয়া সিম্পসন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাফল্য ও সুস্থতা কামনা করেন।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat