×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৯
  • ৪৩৪৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজানের ঢলে সৃষ্ট বন্যায় লাকসামে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জয়পুরহাট রেলওয়ে জেলার স্কাউট সদস্যরা। জয়পুরহাটে স্থানীয় ভাবে সংগৃহীত ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যান বন্যাদুর্গত এলাকায়। বৃহস্পতিবার সকালে তারা সেখানে ত্রাণ বিতরণসহ উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছে।
জয়পুরহাট রেলওয়ে স্কাউট জেলার সহকারী কমিশনার(প্রশাসন) মোস্তাকিম হোসেন জানান, বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট রেলওয়ে জেলার ব্যবস্থাপনায় ও লাকসাম রেলওয়ে জেলার সহযোগিতায় ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবার ও পানির পাশাপাশি রান্না করা হালকা খাবারও বিতরণ করা হয় । জয়পুরহাট রেলওয়ে জেলার স্কাউট সদস্যরা সেখানে অবস্থান নিয়ে কয়েক দিন ধরে ত্রাণ বিতরণসহ উদ্ধার কাজে সহযোগিতা করবে বলে জানান, বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট রেলওয়ে জেলার কোষাধ্যক্ষ আরিফ হোসেন।
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মনোরগঞ্জসহ আশপাশের এলাকা গুলোতে ওই খাবার বিতরণ করা হয়। বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট রেলওয়ে জেলার সহকারী কমিশনার(প্রশাসন), মোস্তাকিম হোসেন, জেলা কোষাধক্ষ্য আরিফ হোসেন ও সিনিয়র রোভার মেট সজীব হোসেনের নেতৃত্বে স্কাউট সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
লাকসাম রেলওয়ে স্কাউটসের সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ফজলুল হক, সম্পাদক মাহবুব রাব্বানী দিদার , সহকারী কমিশনার (সংগঠন) মোঃ মোস্তাফিজুর রহমান মনির এবং স্কাউট ও রোভার সদস্যরাও বন্যা দুূর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে সহযোগিতা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat