×
ব্রেকিং নিউজ :
নেপালে প্রথম সংসদ অধিবেশন, পরিবর্তনের বার্তা নতুন সরকারের সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ইরানের হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ আবার কারাগারে নোবেল
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ২৩৪৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ৫ সদস্যের নির্বাচন কমিশন (ইসি)। 
আজ দুপুর ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
পরে পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, বেগম রাশিদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান পদত্যাগপত্রে সই করেন। 
তাদের পদত্যাগপত্রগুলো নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে।
২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া, ইসির সদস্য হিসেবে নিয়োগ পান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান। 
নিয়োগের একদিন পর তারা তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেন।
দায়িত্ব পালনে সবসময় সহযোগিতার জন্য প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরো সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে আমরা সকলে আশাবাদী সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে এবং আগামী দিনের বাংলাদেশ সকল বিষয়ে প্রশাসন, বিচার, নির্বাচন ব্যবস্থা সবকিছুই অনেক সুন্দর হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat