×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৬
  • ৪৩৪৫৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে বেসরকারি ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ ১০টি ব্যাংকের মোট প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৪৯ কোটি টাকা।
ব্যাংকগুলো হলো: ন্যাশনাল ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।
নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোকে তাদের আমানতের ০.৫০% থেকে ৫% প্রভিশন বজায় রাখতে হবে। তবে, প্রভিশনিংয়ের প্রয়োজনীয়তা খেলাপি ঋণের শ্রেণিবিন্যাসের ওপর নির্ভর করে ২০% থেকে ১০০% পর্যন্ত হতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, এপ্রিল থেকে জুনের মধ্যে ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি বেড়েছে ৪,৯৬৩ কোটি টাকা। চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত এ খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৮৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুন শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ২,১১,৩৯১ কোটি টাকা বা মোট ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশে পৌঁছেছে।
জুন প্রান্তিকে (এপ্রিল-জুন) শ্রেণিকৃত ঋণ ৩০ মার্চ পর্যন্ত ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা থেকে বেড়ে ২৯ হাজার ৯৬ কোটি টাকা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শ্রেণিকৃত ঋণের সবচেয়ে বড় অংশ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর (১ লাখ ২ হাজার ৪৮৩ কোটি টাকা বা ৩২ দশমিক ৭৭ শতাংশ), বিশেষায়িত ব্যাংক (৫ হাজার ৭৫৬ কোটি টাকা বা ১৩ দশমিক ১১ শতাংশ), বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (৯৯ হাজার ৯২১ কোটি টাকা বা ৭ দশমিক ৯৪ শতাংশ) এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৩ হাজার ২২৯ কোটি টাকা বা ৪ দশমিক ৭৪ শতাংশ ঋণ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat