×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ২৩৪৩৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার শনিবার ডাবলিনে আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসের সাথে বৈঠকে বসবেন। ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনঃস্থাপনে লন্ডনের প্রচেষ্টার প্রেক্ষাপটে পাঁচ বছরের মধ্যে কোন ব্রিটিশ নেতার এটাই প্রথম আয়ারল্যন্ডে সফর।
ড্রাউনিং স্ট্রিট এ সফরকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সম্পর্কের জন্যে ‘ঐতিহাসিক’ মুহুর্ত বলে বর্ণনা করেছে। ব্রিটেনের সাবেক রক্ষণশীল সরকারের সময়ে আয়ারল্যান্ডের সাথে সম্পর্কে যতটুকু ক্ষতি হয়েছে তা পুষিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উষ্ণ করারই আভাস দিল ডাউনিং স্ট্রিট।
এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, এ সফর ব্রিটেন ও আয়ারল্যান্ডের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বের একটি নতুন যুগের সুচনা করবে।
আশা করা হচ্ছে সফরকালে নেতৃবৃন্দ ১৯৯৮ সালের ঐতিহাসিক শান্তি চুক্তি গুড ফ্রাইডে এগ্রিমেন্ট এবং উত্তর আয়ারল্যান্ডে পুনর্মিলনের অঙ্গিকার পুনরায় নিশ্চিত করবেন।
এছাড়া স্টারমার ডাবলিনে আইরিশ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat