×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ২৩৪৩৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কবি, লেখক ও দার্শনিক ফরহাদ মজহার তরুণদের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বঙ্গীয় সাহিত্য সভা আয়োজিত জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে একটি কবিতা আবৃত্তি অনুষ্ঠানে আজ তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।
ফরহাদ মজহার বলেন, তরুণরা আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং তা অব্যাহত রাখতে হবে। নিরীহ ছাত্র-জনতাকে হত্যা ও নির্যাতনের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন তিনি।
তিনি বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে তা নিয়ে বিরোধ সৃষ্টি হবে।
জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, দেশের অনেক খাতে সংস্কার দরকার। প্রথমে সংস্কার, পরে নির্বাচন।
ফরহাদ মজহার বলেন, গত ২০ বছরে দেশ ও জনগণের ন্যায্য অধিকার প্রয়োগের পক্ষে কথা বলতে পারেননি তিনি ।
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, ‘হাজার শহীদের রক্ত দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। এই ঐক্য ধরে রাখতে হবে।  শহীদদের ভুলে গেলে চলবে না।’
তিনি বলেন, ‘দুই বছর আগে আমরা বিশ্বসাহিত্য কেন্দ্রে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে কবি, লেখক ও সাংবাদিকদের নিয়ে বঙ্গীয় সাহিত্য সভার মাধ্যমে দাবি তুলেছিলাম। পর্যায়ক্রমে সেই আন্দোলন বিভিন্নভাবে রাজপথে ছড়িয়ে পড়ে।’
জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কারী তাদের সঙ্গে ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গীয় সাহিত্য সভার সদস্য সালাহ উদ্দিন শুভ্র, এহসান মাহমুদ ও মৃদুল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন ।
এর আগে অনুষ্ঠানে প্রায় ৫০ জন কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat