×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ৪৫৪৩৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর রাজনীতি হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্নের রাজনীতি। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি। আজ শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা ছোট মেরুং হাইস্কুল মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, মাস্তান ও দখলবাজদের বিএনপিতে আশ্রয় নেই। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে জনমানুষের মুখে হাসি ফোঁটানো হবে। এজন্য তিনি পাহাড়ি-বাঙ্গালী সকলকে ভাই-ভাই হিসেবে এক হয়ে কাজ করার আহবান জানান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।
পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ফেরার পথে দীঘিনালায় আওয়ামী লীগ কর্মীদের আঘাতে নিহত ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলামের বাড়িতে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat