×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ৪৪৩৩৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলা একাডেমির মহাপরিচালক পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ আজম। আজ বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক অনুষ্ঠানে বাংলা একাডেমির পক্ষ থেকে নব নিযুক্ত মহাপরিচালককে স্বাগত জানান একাডেমির সচিব মো. নায়েব আলী, একাডেমির পরিচালক ও উপপরিচালকবৃন্দ।
নবনিযুক্ত মহাপরিচালক ড.মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমির প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অপরিসীম। গণঅভ্যুত্থানের পর একাডেমি ঘিরে এ দেশের মানুষের নতুন আকাক্ষা তৈরি হয়েছে। সকলের সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা বাংলা একাডেমিকে গবেষণামূলক জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হবো।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে গত ৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য বাংলা একাডেমি আইন- ২০১৩ এর ধারা-২৬(২) ও ধারা-২৬(৩) অনুযায়ী সরকার একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat