×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ৩২২৪৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না উল্লেখ করে বলেছেন, এর অন্যতম প্রধান কারণ, ভারত সব সময় এই দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে।
আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের এ কথা বলেন। 
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের যে রাজনীতি, যে আচরণ, তা তারা কোন পরিপ্রেক্ষিতে, কীভাবে করছে, সেটা তাঁরা ভালো বোঝেন। তারা দেখতে পাচ্ছেন, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ ভারত সব সময় এই দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে। যেটা তাদের জন্য ও পার্শ্ববর্তী দেশের জন্য শুভ হবে না। সম্মান, মর্যাদা ও পরস্পরের স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিএনপির মহাসচিব সাংবাদিকের অপর এক প্রশ্নের উত্তরে বলেন, তারা ইতিমধ্যে দুই বার প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেছেন। প্রতিবারই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যে সংস্কারগুলো তারা করতে চান, সেগুলো যেন জনগণের সামনে তুলে ধরেন। এ ছাড়া তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।
১৬ বছর পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই বিপ্লবে নারী-শিশুসহ দেশের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন। যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা সুসংহত করতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রাম অব্যাহত রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat