×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ৪৩৩৫৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি: নড়াইলে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ। নড়াইলে যোগদান করেছেন নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবির। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি যোগদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপাররা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে দেন। পুলিশ সুপার কাজী এহসানুল কবীর পাবনা জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাকুরী জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; ময়মনসিংহ সদর, ময়মনসিংহ জেলা; ৬ এপিবিএন, বরিশাল এ দায়িত্ব পালন করেছেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সার্কেল; নোয়াখালী জেলার বেগমগঞ্জ সার্কেল; ডিএমপি ঢাকায় পিওএম উত্তর বিভাগে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে BANFPU-2, দারফুর, সুদান মিশন সম্পন্ন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী; পুলিশ হেডকোয়ার্টার্সে ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট উইং এ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ পুলিশ সুপার হিসেবে পিবিআই, বগুড়া জেলায় কর্মরত ছিলেন।
তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা  থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পুলিশ সুপার দুই ছেলে সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat