×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-১২
  • ২৩৪৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন।  মানবতাবিরোধী অপরাধের দায়ে সমালোচিত ও দণ্ডিত সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি বুধবার রাজধানী লিমায় নিজ বাড়িতে মারা যান। 
তার বয়স হয়েছিল ৮৬ বছর।ফুজিমোরির সন্তান কেইকো, হিরো, সাচিয়ে এবং কেনজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পিতার মৃত্যুর খবর জানান। 
তারা আবেগ আপ্লুত কন্ঠে আরো বলেন, ‘বাবা, তুমি আমাদের জন্য অনেক করেছ, তোমাকে ধন্যবাদ।’
তারা বলেন, ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে আমাদের পিতা আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। 
ফুজিমোরি ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। তাকে ২০০৯ সালে ২৫ বছরের কারাদ- দেওয়া হয়েছিল। ফুজিমোরোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ থাকলেও ১৯৯১ ও ১৯৯২ সালে ২৫ ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়ার অপরাধে তাঁকে এই কারাদ- দেয়া হয়। তখন থেকে টানা ১৬ বছর কারাগারে কাটানোর পর ২০১৭ সালের ডিসেম্বরে মানবিক বিবেচনায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল। 
ফুজিমোরিকে সর্বশেষ গত বৃহস্পতিবার প্রকাশ্যে দেখা গিয়েছিল। ওই সময় তিনি লিমার একটি ক্লিনিক থেকে বাসায় ফিরছিলেন। সিটি স্ক্যান করাতে ওই ক্লিনিকে গিয়েছিলেন ফুজিমোরি। 
বুধবার জাপানি বংশদ্ভুত ফুজিমোরির মৃত্যুর পর তার সমর্থকরা বাড়ির বাইরে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে, ‘এল চিনো মরতে পারে না! এল চিনো এখনো জীবিত!
এদিকে পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ‘আমরা চাই তার সন্তান ও পরিবারের সদস্যরা জানুক আমরা শোকাহত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat