×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১২
  • ৪৩৪৫৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ গত আগস্ট-সেপ্টেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের জন্য তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানে তাদের সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করে বলেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত।
খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘টেস্ট সিরিজ জয়ের পর আমি অধিনায়কের সাথে কথা বলেছিলাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে তোমাদের সবার সাথে দেখা করার এবং জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।’
প্রফেসর ইউনূস একটি জাতিকে একত্রিত করার জন্য খেলোয়াড়দের খেলাধুলার শক্তির কথা মনে করিয়ে দেন এবং প্যারিস অলিম্পিকে তাঁর সাম্প্রতিক ব্যস্ততার কথা স্মরণ করেন যেখানে তিনি উপদেষ্টা ও রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন।
প্রধান উপদেষ্টা জানান, মিলানো কর্টিনায় ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকে অনুরূপ ভূমিকা পালনের জন্য ইতালি তাকে আমন্ত্রণ জানিয়েছে।
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধ্যাপক ইউনূসকে তাঁর কার্যালয়ে তাদের সংবর্ধনা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর (ড. ইউনূসের) কথা তাদের আরও সাফল্য অর্জনে উৎসাহিত করবে।
তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটা সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।’
শান্ত বলেন, পাকিস্তানে তাদের সাফল্যের পেছনে খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠোর পরিশ্রমের মুখ্য ভূমিকা ছিল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কঠিন সময়ে সাফল্য আনতে খেলোয়াড়দের স্বাগত জানিয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat