×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-১২
  • ৫৪৬৭৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনে বলেছেন, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)'র উদ্যোক্তাদের মাধ্যমে পাটের সকল পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। বিদেশে প্রদর্শনী কর্ণার করে এবং দেশের সুপারশপে পাটের বহুমুখী পণ্য প্রচারে উদ্যোগ রাখা হবে বলেও উপদেষ্টা উল্লেখ করেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ জেডিপিসি পরিদর্শনের পর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনে এসব কথা বলেন। 
আগামী মাস থেকে সুপারশপে প্লাষ্টিকের  পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ  চালু হচ্ছে, যা দেশে পাটের ব্যবহার বাড়াবে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ধন্যবাদ জানান এম সাখাওয়াত হোসেন। 
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন,  পাট পণ্যের বৈচিত্র ও উদ্যোক্তাদের প্রশিক্ষণে জেডিপিসি মুখ্য ভূমিকা পালন করছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় জেডিপিসি'র সীমাবদ্ধতা দূর করে আরও এগিয়ে নিতে  কাজ করবে।
এসময় বস্ত্র ও পাট  উপদেষ্টা  জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে থাকা পাটের ২৮২ টি পণ্যের প্রদর্শনী ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। জেডিপিসি'র নির্বাহী পরিচালক জিনাত আরা, পরিচালক সীমা বোস অধরাসহ সংশ্লিষ্টরা এ সময়  উপস্থিত ছিলেন।  
প্রসঙ্গত, পাটপণ্যের উৎপাদন, ব্যবহার ও সম্প্রসারণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন  জেডিপিসি কার্যক্রম পরিচালনা করে থাকে। দেশের ৬ টি বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে এবং এর ৯৫২ জন তালিকাভুক্ত উদ্যোক্তা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat