×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৪
  • ৪৩৪৩৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ম্যাচ পাতানোর অভিযোগে চাইনিজ ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ হবার তিনদিন পর পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে কোরিয়ার কে-লিগের ক্লাব সুওন এফসির সাথে চুক্তি বাতিল করেছেন দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দলের মিডফিল্ডার সন জুন-হো।
গত বুধবার সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবী করে অঝোড়ে কেঁদেছেন সন। এর এক সপ্তাহ আগে জুয়া ও ম্যাচ পাতানোর দায়ে ৪৩ খেলোয়াড় ও কর্মকর্তাকে নিষিদ্ধ করেছিল চাইনিজ ফুটবল এসোসিয়েশন। 
৩২ বছর বয়সী সন চাইনিজ সুপার লিগে শানডং টাইশানের হয়ে খেলেছেন। ম্যাচ পাতানোর অভিযোগে ১০ মাস চায়নায় জেল খাটার পর মার্চে দক্ষিণ কোরিয়ায় ফিরে এসেছিলেন। 
ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যাবার তাগিদে জুনে কে-লিগের ক্লাব সুওনে যোগ দেন। কিন্তু বিতর্কিত বিষয়টি সামনে চলে আসায় শুক্রবার ক্লাবের সাথে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে তিনি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। 
এ সম্পর্কে সুওনের স্পোর্টিং ডিরেক্টর চোই সুন-হো বলেছেন, ‘আমরা সন জুন-হোর চুক্তি বাতিলের আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। সন জানিয়েছে ক্লাব, সতীর্থ ও সমর্থকদের জন্য সে চিন্তিত। আমরা সুওন এফসি সমর্থক ও কোরিয়ার সব ফুটবল সমর্থকদের কাছে এ বিষয়টিতে ক্ষমা প্রার্থণা করছি।’
২০২২ কাতার বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হয়ে চারটি ম্যাচ খেলেছেন সন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat