×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৪
  • ৪৩৪৫৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে সফররত রাশিয়ার নিরাপত্তা প্রধান সের্গেই শোইগু বৈঠক করেছেন। পরমাণু শক্তিধর দেশটি সফরকালে তিনি এই বৈঠক করেন। শনিবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাশিয়া ৩০ মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে হামলা অব্যাহত রাখায় মস্কোর গোলাবারুদ পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে শোইগু এই সফরে আসেন। তিনি এমন এক সময় এই সফরে আসলেন যখন পশ্চিমাবিশ্ব মস্কোতে অস্ত্র পাঠানোর জন্য পিয়ংইয়ংকে অভিযুক্ত করছে।
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত জুন মাসে উত্তর কোরিয়া সফর করেন এবং দেশটির সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘দুই দেশের মধ্যে কৌশলগত সংলাপকে আরো জোরদার এবং পারস্পরিক নিরাপত্তার স্বার্থ রক্ষায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির জন্য সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়েছে।’
গণমাধ্যম আরও জানায়, কিম নিশ্চিত করেছেন, জুন মাসে তারা স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে ডিপিআরকে সরকার রাশিয়ার সাথে সহযোগিতা এবং সাহায্য আরও জোরদার করবে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদও তাদের ওয়েবসাইটে বলেছে, কিমের সঙ্গে শোইগু’র বৈঠক প্রতিরক্ষা চুক্তির ‘বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে’।
শোইগু গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হন।
বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছেন যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনে মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat