×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৫
  • ৩৪৫৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত এক সভায় জরুরি ভিত্তিতে কিছু মেরামত কাজ করানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব, কমিটি সাপোর্ট উইং) জেবুন্নেসা করিমের সভাপতিত্বে সম্প্রতি জাতীয় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগ প্রধানগণ অংশগ্রহণ করেন এবং  তারা নিজ নিজ অনুবিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।  
সংসদ  ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা প্রস্তুত করে স্ব স্ব অনুবিভাগের প্রধানের কাছে দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারকরণ এবং উপরোক্ত এলাকার ভাঙ্গা, হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ৩টি কমিটি গঠিত হয়। এই কমিটিসমূহকে ক্ষতিগ্রস্ত ও স্তূপীকৃত মালামাল সরেজমিন পরিদর্শন করে শপথকক্ষে জমা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat