×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ৪৪৩৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান  করেছে। জেলা সদরে আনন্দ কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমীর মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ সাইফুল আলম খান মিলন , নারায়নগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান , বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন শহীদ শরীফ চৌধুরী মানিকের বাবা আনিসুর রহমান চৌধুরী , শহীদ মোঃ সজলের বড় ভাই মোঃ সেলিম।             
প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন ,বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশব্যাপী শহীদ ও আহত পরিবারের পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি আরো বলেন ,ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা একত্রে ছিলাম তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না ঐক্যবদ্ধ থাকতে হবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,জেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী , জেলা কর্ম পরিষদের সদস্য আরশাদ আলী ঢালী , সদর উপজেলার আমীর নুরুল আমীন শিকদার , টঙ্গীবাড়ী উপজেলার আমীর মাওলানা আব্দুর বারি।
অনুষ্ঠানে ৭ শহীদ  পরিবারের সদস্যদের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে  ১ লাখ  টাকা  করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat