×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ২৩৪৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় গুলিতে সোহেল রানা নামে এক ব্যক্তির নিহতের ঘটনায় এ মামলা করা হয়। 
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে নিহত সোহেলের ছোট ভাই জুয়েল বাদি হয়ে এ মামলা করেন। আদালত অভিযোগটি যাত্রাবাড়ী থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান, শেখ হেলাল, শেখ সারহান নাসের তন্ময়, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাজী সেলিম,  মির্জা আজম, পংকজ দেবনাথ, শেখ ফজলে নুর তাপস, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, শাহরিয়ার কবির, লিয়াকত শিকদার, বদিউজ্জামান সোহাগ, মোতাহের হোসেন প্রিন্স, সাইফুর রহমান সোহাগ, এসএম জাকির হোসাইন, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার, মনিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, অপু উকিল ও যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি। 
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালালে সোহেল গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশে পুলিশ গুলি চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat