×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ৪৩৫৪৪৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা সহায়তার জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজ রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে শহিদ গোলাম নাফিজ ভবনের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম একথা জানান।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। পাশাপাশি যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও তাদের চিকিৎসা করা হবে যেন তারা যতটুকু সম্ভব দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন।
তিনি বলেন, ‘শহিদ নাফিসদের আত্মত্যাগের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের রুপকার শহিদ নাফিসরা। আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের জনগণ। সেখানে সাধারণ জনগণের পাশাপাশি  স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং  মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিলো বলেও তিনি উল্লেখ করেন।
শহিদদের কোন দল নেই, তাদের স্মৃতিকে ধারণ করেই দেশ পরিচালনায় এগিয়ে যেতে হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ অভ্যুত্থান কোনো বিশেষ দল, মত বা গোষ্ঠীর নয় এ অভ্যুত্থান দেশের সকল মানুষের। যখন অভ্যুত্থানের ইতিহাস লেখা হবে তখন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জায়গা থেকে ব্যাখ্যা না করার বিষয়েও তিনি সবাইকে সতর্ক করেন।
অনুষ্ঠানে শহিদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান, ঢাকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান, শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধসহ স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat