×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৮
  • ২৩৩৫৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কার নেতা হিসেবে সজিথ প্রেমাদাসা তার বাবা রানাসিঙ্গে প্রেমাদাসাকে হত্যার তিন দশক পর বিরোধী দলীয় প্রধান সজিথ প্রেমাদাসা চলতি সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনে একজন শীর্ষ প্রতিদ্বন্দ্বী।
১৯৯৩ সালে মে দিবসের অনুষ্ঠানে রাজধানী কলম্বোতে একটি সমাবেশে তামিল আত্মঘাতী বোমা হামলায়  তৎকালীন প্রেসিডেন্ট রানাসিঙ্গে প্রেমাদাসা নিহত হওয়ার পর পড়াশোনা সংক্ষিপ্ত করে রাজনীতিতে প্রবেশ করেন সজিথ প্রেমাদাসা। তখন তিনি ব্রিটেনে অধ্যয়নরত ছিলেন।
তিনি দক্ষিণ এশীয় দ্বীপ দেশটিতে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের মধ্যে শীর্ষে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন। ২০২২ সালের অর্থনৈতিক মন্দার কারণে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত করার পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।
প্রেমাদাসা (৫৭) রাজনীতিতেই তার জীবন কাটিয়েছেন। তিনি ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) ডেপুটি লিডার হওয়ার পথে কাজ করেছেন।
কিন্তু তার তৎকালীন বস রনিল বিক্রমাসিংহ স্বৈরাচারী হওয়ার অভিযোগে ২০২০ সালে তিনি দল থেকে বিভক্ত হয়ে পড়েন। এখন তার প্রতিদ্বন্ধী বর্তমান প্রেসিডেন্ট আরেক মেয়াদে ক্ষমতায় থাকতে চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat