×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৮
  • ৬৫৬৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প  সফলভাবে শেষ করার  বিষয়ে  ঢাকাকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়েছে মস্কো। আজ বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এ্যামব্যসেডর মোঃ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। বৈঠকে পররাষ্ট্র সচিব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার চলমান সহায়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
উভয় পক্ষই বাংলাদেশ ও রাশিয়া সরকারের  মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করে আগামী দিনে সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। তারা জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, বহুপাক্ষিক ফোরামে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে আইসিটি, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র সচিব রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রদত্ত বৃত্তির সংখ্যা বৃদ্ধির জন্য মস্কোকে ধন্যবাদ জানান এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ  বাড়াতে আরও প্রচেষ্টাকে উৎসাহিত করেন।
রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি রাশিয়ার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat