×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৪৩৫৪৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোহিঙ্গা ইস্যুতে টেকসই ও স্থায়ী সমাধানের জন্য সিঙ্গাপুরকে আসিয়ানে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
ঢাকায় সিঙ্গাপুরের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার কাছে লেটার অব কমিশন (এলওসি) পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে তাদের মিয়ানমারে তাদের প্রত্যাবাসন।
এ সময় উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, আইসিটি খাতে সহযোগিতা, শিক্ষা, পর্যটন, জ্বালানি, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি প্রেরণ, পরিচ্ছন্ন জ্বালানি, জ্বালানি সরবরাহ চেইন ও সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক স্বার্থে আইটি স্টার্ট আপ এবং ইলেকট্রনিক্সের ক্ষেত্রে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের ওপর জোর দেন।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজ করতে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনার সময় পররাষ্ট্র উপদেষ্টা সিঙ্গাপুরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তৌহিদ হোসেন লি’কে তার নতুন দায়িত্বে বাংলাদেশে স্বাগত জানান এবং বাংলাদেশে তার মেয়াদকালে তাকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat