×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২০
  • ৪৩৪৫৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে বন্যায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৯৩ জনে দাঁড়িয়েছে এবং এতে এখনো ৮৯ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় দৈনিক দ্য মিরর এ খবর দিয়েছে। ইয়াঙ্গুন থেকে সিনহুয়া এ কথা জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রাকৃতিক দুর্যোগে দেশটির অনেক শহর এবং রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বন্যা কবলিত ৪৭,০১৯ পরিবার থেকে মোট ১৬১,৫৯২ জন দেশের ৪২৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বন্যায় ৭৬৬,৫৮৬ একর জমির ফসল তলিয়ে গেছে এবং ১২৯,১৫০ গবাদি পশু মারা গেছে।
টাইফুন ইয়াগি প্রভাবে এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সৃষ্ট বর্ষণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ, বিভিন্ন উদ্ধার সংস্থা এবং বাসিন্দারা বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিষ্কার , স্বাস্থ্যসেবা প্রদান এবং বন্যা দুর্গতদের জন্য খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণে একসঙ্গে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat