×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৪৩৪৫৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে গ্যাস লিকের কারণে সৃষ্ট বিস্ফোরণে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ও ১৭ জন আহত হয়েছে। রোববার তেহরান থেকে রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, এতে আরও ২০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে।
সরকারি বার্তা সংস্থা ইরনা ইতোপূর্বে ১৯ জনের মৃত্যুর খবর সংশোধন করে জানায়, তাবাস খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জন।
খনির অবস্থান দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর জাভেদ ঘেনাত রাষ্ট্রীয় টিভিকে বলেছেন,  উদ্ধারকারী দল ২২ জন আটকে পড়া শ্রমিককে উদ্ধারে কাজ করছে।
ইরনা জানায়, শনিবার রাত ৯টায় (গ্রিনীচ মান সময় ১৭৩০টায় ) এই বিস্ফোরণে  ১৭ জন আহত হয়। এসময় ৬৯ জন শ্রমিক ঘটনাস্থলে উপস্থিত ছিল। মিথেন গ্যাস লিক করে খনির দুটি ব্লকে বিস্ফোরণ ঘটায়। রাষ্ট্রীয় টিভি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার  পৌঁছানোর ফুটেজ সম্প্রচার করেছে।
ইরনা পরিচালিত অনলাইন ফুটেজে কাজের ইউনিফর্ম পরিহিত কয়েকজনের মৃতদেহ মাইনিং কারটে (খনির গাড়ি) করে ঘটনাস্থল থেকে বের করে আনতে দেখা গেছে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে রাষ্ট্রীয় টিভিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ও  মর্মান্তিক এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat