×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৪৩৪৫৩৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার প্রায় দেড় মাস পর গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন নয়ন মিয়া(২৬)।
আজ রোববার সকাল ১০টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা গ্রামের চাত্রারপাড়ে তৃতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এরআগে গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নয়নের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম নামাজে জানাজা ও পরে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
স্থানীয় গোবধা গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান- লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের লোকমান হোসেনের ছেলে নয়ন মিয়া।তিনভাই, দুইবোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার তিনবছর বয়সী একটি মেয়ে রয়েছে।তিনি রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। গত ৪ আগস্ট দুপুরে কাঁঠালবাগান এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে পড়েন তিনি। এ সময় তার মাথায় গুলি লাগে। এতদিন ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছিল। প্রায় দেড় মাস পর গত শুক্রবার রাতে চিকিৎসাধিন আবস্থায় মারা যান নয়ন মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat