×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৫
  • ২৩৪৪৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া’র সঙ্গে বেবিচক সদর দপ্তরে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের  রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি ও কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্স মিস ডেবরা বয়সি । 
আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস, এন্টি ড্রোন সিস্টেম এবং প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমসসহ এভিয়েশন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বেবিচক চেয়ারম্যান। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বেবিচক এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়।
পরে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে বিভিন্ন সহযোগিতা এবং স্মার্ট বিমানবন্দর তৈরির বিষয়ে কানাডা সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat