×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ৪৫৪৩৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া তার ভূখণ্ডে  রাতের বেলায় ১২৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বলেছে, আঞ্চলিক গভর্নরগণ কিছু ক্ষতি হয়েছে বলে জানালেও এসব হামলায় কেউ হতাহত হয়নি। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘কর্তব্যরত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১২৫টি ইউক্রেনীয় ফিক্সড-উইং ইউএভি ধ্বংস করে ও বাধা দেয়।’
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ অঞ্চলে ৬৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। গভর্নর আন্দ্রে বোচারভ বলেছেন, ড্রোন থেকে ধ্বংসাবশেষ পড়ার ফলে ঘাসে আগুন লেগে ছড়িয়ে পড়ে, তবে এতে কেউ হতাহত বা কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।
বেলগোরোদ অঞ্চলে ১৭টি ও ভোরোনেজ অঞ্চলে আরো ১৭টি বিধ্বস্ত হয়েছে। গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেন, ভোরোনেজ নগরী ও এর শহরতলিতে কয়েকটি ড্রোন পড়লে দুটি আবাসিক ভবনে আগুন লেগে যায়, তবে এতে কেউ হতাহতর হয়নি।
গভর্নর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রামে বলেন, রোস্তভ অঞ্চলে আরও ১৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে তবে সেখানে কেউ হতাহত বা কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ক্রিমিয়ার এবং আজভ সাগর পাড়ের তিন প্রতিবেশী ব্রায়ানস্ক, কুরস্ক ও ক্রাসনোডারে মোট তিনটি ড্রোন ধ্বংস করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat