×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-০১
  • ৪৩৫৪৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রমজান আজ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার দেশের প্রতি বাংলাদেশের দীর্ঘকালীন সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে ভবিষ্যতেও  অব্যাহত সমর্থন কামনা করেছেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সহায়তা চান।
বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে গাজা ও পশ্চিম তীরে চলমান গণহত্যা বিশেষ করে নিরীহ নারী ও শিশুদের হত্যার বিষয়ে অবহিত করেন। তিনি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উদ্বেগ এবং উত্তেজনা বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন, যার ফলে এই অঞ্চলে এবং এর বাইরেও ব্যাপক অস্থিতিশীলতা দেখা দিয়েছে। কথোপকথনে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য আজকের চ্যালেঞ্জগুলোকেও তুলে ধরা হয়েছে। গাজায় চলমান অবরোধের কারণে ফিলিস্তিনি শির্ক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর দেওয়া বৃত্তির সুবিধা নিতে অক্ষম হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে ১৯৬৭-এর পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat