×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১০-০২
  • ২৩৪৩৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ২০১৭ সালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলায় দায়ের করা মামলার পুনরায় তদন্তের আদেশ দেয়া হয়েছে। 
রাঙামাটিতে পাহাড়ধসের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতাদের একটি টিম ২০১৭ সালের ১৮ জুন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী বাজার এলাকায় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা গাড়িবহরে হামলা করে। হামলায় গাড়িতে থাকা মির্জা ফখরুল, স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ছয় নেতা আহত হন। সন্ত্রাসীরা তাঁদের বহনকারী গাড়ি ভাঙচুর করে। 
এর দুইদিন পর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে একটি মামলা করেন। ঘটনার ৭ বছর পর আজ বুধবার রিভিশন মামলার শুনানি শেষে বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে চট্টগ্রাম ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিন্নাত আরা বেগম হামলার ঘটনা পুনঃতদন্তের আদেশ দিয়েছেন। 
মামলার বাদী সাংবাদিকদের জানান, ‘বিএনপি মহাসচিবসহ শীর্ষ নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় ওই সময় কেউ মামলা করার জন্য সাহস করেনি। দু’দিন পর আমি বাদী হয়ে মামলা করি। সে সময় পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে রিপোর্ট দাখিল করলে আদালত মামলাটি খারিজ করে দেন। পরে জজকোর্টে রিভিশন করলেও আমি পরবর্তী ৬/৭ বছর শুনানি করিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর রিভিশন মামলাটি শুনানির আবেদন জানাই। আদালত আজ শুনানি শেষে পুনঃতদন্তের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat