×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১০-০৪
  • ৪৩৪৩২৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের ‘অবনতিশীল পরিস্থিতি’ নিয়ে শিল্পোন্নত সাতটি দেশের গ্রুপ জি-৭ নেতারা বৃহস্পতিবার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।
লন্ডন থেকে সিনহুয়া জানায়, বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট প্রকাশিত জি-৭-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আক্রমন ও প্রতিশোধের বিপজ্জনক চক্র মধ্যপ্রাচ্যে অনিয়ন্ত্রিত ঝুঁকি বৃদ্ধি করছে, যা কারও স্বার্থে নয়। তাই, আমরা সংশ্লিষ্ট আঞ্চলিক সব দেশগুলোকে দায়িত্বশীল ও সংযমের সাথে কাজ করার আহ্বাান জানাচ্ছি।’
বিবৃতিতে বলা হয়েছে , জি-৭ নেতারা বিস্তারিত উল্লেখ না করে, এই অঞ্চলে সংঘাতের আরও বৃদ্ধি এড়াতে ‘সমন্বিত প্রচেষ্টা ও পদক্ষেপ’ নিয়ে আলোচনা করেছেন। 
বিবৃতিতে আরো বলা হয়,‘আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি,সমস্ত জিম্মির নিঃশর্ত মুক্তি ও মানবিক সহায়তা সরবরাহ একটি উল্লেখযোগ্য ও টেকসই বৃদ্ধি এবং সংঘাতের অবসানের জন্য আমাদের আহ্বাান পুনর্ব্যক্ত করছি।’
সাতটি বৃহত্তম উন্নত দেশের নেতারা বেসামরিক জনসংখ্যার সুরক্ষার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা লেবাননের বেসামরিক নাগরিকদের জরুরি প্রয়োজন মোকাবিলায় মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সশস্ত্র সংঘাত নিরসনে ও মধ্যপ্রাচ্যে মানবিক বিপর্যয় প্রশমনে জাতিসংঘের গুরুত্বের উপর জোর দিয়ে তারা বলেন ‘আমরা জাতিসংঘের প্রযোজ্য রেজুলেশন অনুসারে মিশনে আমাদের সমর্থন জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
জি৭ এর অন্তর্ভূক্ত সদস্য রাষ্ট্রসমূহ হলো, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ইতালি, ফ্রান্স, জার্মানি ও জাপান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat