×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৬
  • ২৪৩৪৩৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভুল তথ্য পরিবেশনের দায়ে ইলন মাস্কের এক্স ব্রাজিলে কয়েক মিলিয়ন ডলার জরিমানা প্রদান করেছে।
ল্যাটিন আমেরিকার বৃহত্তম বাজারে পরিচালনা নিষিদ্ধের নির্দেশদাতা বিচারকের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করতে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা গুনতে হয়।
আগস্টে এক্স বন্ধ করার নির্দেশ দাতা সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস শুক্রবার বলেন, তবে এই প্ল্যাটফর্মটি ভুল অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করেছে।
পূর্বে টুইটার নামে পরিচিত এক্স-কে আদালতের একাধিক আদেশে ৫.২ মিলিয়ন ডলার জরিমানা করে।
মোরেস নিশ্চিত করেছেন যে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটি পুরো অর্থ প্রদান করেছে তবে আদালতের আদেশের একাউন্টে না দিয়ে অন্য অ্যাকাউন্টে দিয়েছে। আদালত জরিমানার অর্থ অবিলম্বে নির্ধারিত একাউন্টে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে।
মাস্ক বিভ্রান্তি ছড়ানোর জন্য অভিযুক্ত কয়েক ডজন ডানপন্থীর অ্যাকাউন্ট অপসারণ করতে অস্বীকার এবং আদেশ অনুসারে দেশে একজন নতুন আইনি প্রতিনিধির নাম দিতে ব্যর্থ হওয়ার পরে ৩১ আগস্ট মোরেস এক্স বন্ধের আদেশ দেন।
মোরেসের বন্ধের আদেশের আগে ব্রাজিলে এক্স-এর ব্যবহারকারী ছিল ২২ মিলিয়ন। তারা আশা করছে জরিমানা প্রদানের মধ্য দিয়ে এটি নিষ্পত্তি হবে।
গত সপ্তাহে এক্স জানিয়েছে যে তারা ব্রাজিলে আইনি প্রতিনিধি নিয়োগসহ আদালতের অন্যান্য দাবি মেনে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat