×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ২৩৪৩৭৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৫ অক্টোবর। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার  এ তথ্য জানান।
আগামী ১৫ অক্টোবর বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের চেয়ারম্যানরা তাদের কার্যালয় থেকে একযোগে ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করবেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে পরীক্ষা হয়ে যাওয়া বিষয়গুলোর খাতা মূল্যায়ন করে অবশিষ্ট বিষয়গুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে (সাবজেক্ট ম্যাপিং) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয়।  
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। 
পরবর্তীতে তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয়। অবশিষ্ট পরীক্ষার বিষয়গুলোর লিখিত এবং ব্যবহারিক বাকি ছিল। 
কয়েক দফা স্থগিত হওয়ার পর ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো আবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবি মেনে গত ২০ আগস্ট অবশিষ্ট পরীক্ষা বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat