×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ৪৩৫৪৮৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় অবস্থিত ও স্থাপিত সকল মন্দির-পূজামণ্ডপসহ সংলগ্ন এলাকায় বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে। 
দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দির ও মণ্ডপ এবং সংলগ্ন এলাকায় এই বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম গত ৭ অক্টোবর থেকে শুরু হয়ে ১২ অক্টোবর নবমীর দিন পর্যন্ত অব্যাহত থাকবে। 
কার্যক্রমের অংশ হিসেবে ডিএসসিসির আওতাধীন এলাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালি মন্দির, শিববাড়ি মন্দির, কালিবাড়ি মন্দির, শাহজাহানপুর রেলওয়ে কলোনী মন্ডপ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শীববাড়ি মন্দির, দুর্গা মন্দির, জগন্নাথ মন্দির, শাঁখারীবাজার পূজামণ্ডপ, লক্ষ্মী নারায়ণ মন্দির, ফরাশগঞ্জ রোড় পূজামণ্ডপ, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির, গলগথা উপাসনালয়, শঙ্কর সাধুর আশ্রম, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, ডগাইর বটতলা মন্দির, পূর্ব বক্সনগর ঋষিপাড়া কালী মন্দির, ধার্মীক পাড়া পূজামণ্ডপ, কাজলা পূজামন্ডপ, শ্রী শ্রী বঙ্ক বিহারী রাধারানী মন্দির-মণ্ডপসহ সংলগ্ন এলাকায় বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 
এছাড়াও সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এদিকে গতকাল  ৮ অক্টোবর সারা দেশে মোট শনাক্তকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৯৮১ জন। এরমধ্যে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় রোগীর সংখ্যা ১৮০ জন দেখানো হয়।  কিন্তু তালিকা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাচাই শেষে ডিএসসিসির আওতাভুক্ত এলাকার ৬২ জন রোগী পাওয়া যায়। অন্যান্য রোগীরা দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাইরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় আত্মীয়-স্বজন কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat