×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ৫৪৪৫৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলায় আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন হিন্দু সম্প্রদায়ের দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকাল ৫ টায় জয়পুরহাট কেন্দ্রীয় শিবমন্দির চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শাড়ি বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ফজলুর রহমান সাঈদ।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া, শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন ও সেক্রেটারী আবদুর রহিম, সদর উপজেলা জামায়াতের আমীর মওলানা ইমরান হোসাইন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স’র জয়পুরহাট জেলা কমিটির সভাপতি গোলাম মর্তুজা, কেন্দ্রীয় শিবমন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতান, কেন্দ্রীয় শিবমন্দির দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দুর্গা সাহা ও সাধারণ সম্পাদক মিল্টন কুমার কুন্ডু প্রমুখ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় শিবমন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজ কুমার খেতানের উদ্যোগে দুস্থ মহিলাদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ফজলুর রহমান সাঈদ বলেন, প্রতিটি পূজামন্ডপে পাহারাদার হিসেবে জামায়াতের সদস্যরা কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat