×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১০-১৩
  • ৪৩৪৫৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অবদান রাখা ৪০টি দেশ শনিবার শান্তিরক্ষীদের উপর সাম্প্রতিক ইসরাইলি হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে।

জাতিসংঘ থেকে এএফপি জানায়, পোলিশ জাতিসংঘ মিশনের এক্স-এ পোস্ট করা এবং শীর্ষ অবদান রাখা ইন্দোনেশিয়া, ইতালি, ভারতসহ দেশগুলো স্বাক্ষরিত যৌথ এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের কর্মকান্ড অবিলম্বে বন্ধ করা উচিত এবং যথাযথ তদন্ত হওয়া উচিত।’ 

ঘানা, নেপাল, মালয়েশিয়া, স্পেন, ফ্রান্স, চীনসহ বাহিনীতে অবদান রাখা অন্যান্য দেশগুলো বিবৃতিতে স্বাক্ষর করে।

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের হামলায় সাম্প্রতিক দিনগুলোয় অন্তত পাঁচ শান্তিরক্ষী আহত হয়েছে। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) তাদের অবস্থানে ইসরাইলি সামরিক বাহিনী ‘ইচ্ছাকৃত’ গুলি চালানোর অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘৪০টি অবদানকারী দেশ লেবাননের দক্ষিণাঞ্চলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও স্থায়ী শান্তি আনার প্রধান লক্ষ্য নিয়ে ইউনিফিল-এর মিশন ও কার্যক্রমের প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুনঃনিশ্চিত করছি।’ এতে আরো বলা হয়, ‘আমরা সংঘাতের পক্ষগুলোকে কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা ইউনিফিল-এর উপস্থিতিকে সম্মান করার আহ্বান জানাই।’

প্রায় ৫০টি জাতীয়তার প্রায় ৯,৫০০ সৈন্য জড়িত থাকা ইউনিফিল-কে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি ২০০৬ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ৩৩ দিনের যুদ্ধ শেষ করে। সেই বছরের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ১৭০১-এর ভূমিকাও শক্তিশালী হয়। 

শুক্রবার এক শীর্ষ সম্মেলনে ফরাসি, ইতালীয় ও স্প্যানিশ নেতারা বলেন, শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের উপর এ হামলা রেজোলিউশন ১৭০১ লঙ্ঘন করেছে এবং এ ধরনের হামলা অবশ্যই বন্ধ হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat