×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১০-১৬
  • ২৩৪৪৩৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়া সিউলের সাথে সংযোগকারী গভীর প্রতীকী সড়ক এবং রেলপথের অংশগুলো গুড়িয়ে দেওয়ার পর জাপান সরকার বুধবার কোরীয় উপদ্বীপে ‘উত্তেজনা’ বৃদ্ধিতে সিউলকে সতর্ক করেছে।
সিউল থেকে এএফপি জানায়
ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আওকি বলেছেন, ‘উত্তর কোরিয়ার এই কার্যকলাপগুলো দক্ষিণ এবং উত্তরের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে এবং এটি গুরুত্বপূর্ণ যে এই উত্তেজনা যেন আর না বাড়ে।’

সিউলের সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়া মঙ্গলবার সড়ক ও রেলপথ গুড়িয়ে দিয়েছে। এর প্রতিক্রিয়া হিসেবে ‘পাল্টা-গুলিবর্ষণ’ করেছে।

পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উন দক্ষিণকে তার দেশের ‘প্রধান শত্রু’ ঘোষণা করার প্রেক্ষিতে কয়েক মাস মাইন পুঁতে রাখা এবং ট্যাঙ্ক-বিরোধী বাধা নির্মাণের পর পিয়ংইয়ংয়ের সামরিক বাহিনী গত সপ্তাহে তার দক্ষিণ সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

রাষ্ট্রীয় মিডিয়া মঙ্গলবার জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সরকার বিরোধী প্রচার-প্রচারণা লিফলেট ফেলতে ড্রোন ব্যবহার করার জন্য কিম নিরাপত্তা সভার আহ্বান করেছেন।

টোকিওতে নিয়মিত ব্রিফিংয়ে আওকি বলেছেন, ‘উত্তর কোরিয়ার ভবিষ্যৎ উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও পর্যবেক্ষণের জন্য তার সরকার যথাসাধ্য চেষ্টা করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat