×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-১৬
  • ৬৬৫৫১৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মো. মুশফিকুর রহমান আজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের (পিটিডি) সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সচিব উল্লেখ করেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এখন পর্যন্ত ২০২৪-২৫ অর্থবছরের সমস্ত প্রকল্পের ২০ শতাংশ ভৌত অগ্রগতি প্রত্যক্ষ করেছে। সভায় বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি এবং প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
আইএমএডি (পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) এর মতে, ২০২৪ সালের আগস্ট পর্যন্ত অর্থবছর ২৫ এ এডিপি বাস্তবায়নের জাতীয় অগ্রগতি ২.৫৭ শতাংশ, যেখানে পিটিডি সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ১১.৬৭ শতাংশ বাস্তবায়েেনর রেকর্ড করেছে।
মুশফিকুর রহমান বলেন, যদিও পিটিডির এডিপি বাস্তবায়নের হার ২০২৫ অর্থবছরে জাতীয় অগ্রগতির চেয়ে বেশি, তাতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই।
বরাদ্দের ঘাটতির কারণে চলমান কিছু প্রকল্পের বাস্তবায়ন স্থগিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বরাদ্দ পাওয়া মাত্রই সেসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে।
চলতি অর্থবছরে, পিটিডির চারটি বিভাগ মোট নয়টি প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে বিটিসিএলের পাঁচটি, টেলিটকের একটি, ডাক অধিদপ্তরের দুটি এবং বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসির একটি প্রকল্প রয়েছে।
সভায় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা অগ্রগতি ও বাস্তবায়নের অবস্থা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat