×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-১৬
  • ৬৫৪৬৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের  জিদালাই কোম্পানী  লিমিটেড ৫.৮৫ মিলিয়ন  মার্কিন ডলার বিনিয়োগে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (এইপিজেড) একটি জিপার পুলার তৈরির কারখানা স্থাপন করবে। 


চীনা মালিকানাধীন এ কোম্পানিটি বার্ষিক ৭ কোটি পিছ জিপার পুলার তৈরি করবে যেখানে ১৮৯ জন বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের সুযোগ পাবে। জিদালাই কোম্পানিটি বিশ্ববিখ্যাত জিপার ব্র্যান্ড ‘ওয়াইকেকে’ এর একটি কৌশলগত ব্যবসায়িক অংশীদার।


আজ বুধবার জিদালাই কোম্পানি লিমিটেড এর সাথে এ বিষয়ে  চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। ঢাকাস্থ বেপজা সদর  দপ্তরে এ চুক্তি  স্বাক্ষরিত হয় বলে  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিদালাই কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মি. সু সেহ-মিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান  উপস্থিত ছিলেন। 


বিনিয়োগের স্থান  হিসেবে বেপজাকে  বেছে নেয়ায়  জিদালাই কোম্পানিকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, ৪৪ বছর ধরে বিনিয়োগকারীদের সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বেপজা বাংলাদেশের একটি অন্যতম সফল প্রতিষ্ঠান। তিনি জিদালাই কোম্পানিকে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ এবং ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মি. জিন দেগুচি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat