×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১০-১৮
  • ৬৬৫৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘দৈনিক আমার দেশ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান জাতীয় দৈনিকটি পুনঃপ্রকাশে সরকারের সহায়তা চেয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আজ জানান আগামী ডিসেম্বরের মধ্যে দৈনিকটি ছাপার প্রস্তুতি চলছে।

আওয়ামী লীগ সরকার ২০১০ সালের ১ জুন পত্রিকাটির লাইসেন্স বাতিল করে পত্রিকাটির সাংবাদিক ও কর্মীদের বেকার করে দেয়।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার আমার দেশের ছাপাখানা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ছাপাখানার প্রিন্টিং মেশিনের ২৫ কোটি এবং পত্রিকাটির অন্যান্য উপকরণ হারানোর ১০ কোটি টাকাসহ মোট ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

তিনি বলেন,‘নতুন ছাপাখানা বসাতে এবং দৈনিকটি নতুন করে প্রকাশের প্রস্তুতি নিতে সময় লাগবে। তবে দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবিলায় আমার দেশ পত্রিকার প্রয়োজন।’

মাহমুদুর রহমান বলেন,‘আমি আমার দেশ পত্রিকাটি আপনাদের জন্য ফিরিয়ে আনব এবং দৈনিকটি আবারও জনগণের পক্ষে কথা বলবে। ভারতীয় আধিপত্য ও লুটেরাদের বিরুদ্ধে কথা বলবে।’

আমার দেশ সম্পাদক বলেন, আমার দেশ পরিবার কর্পোরেট স্বার্থ ও যেকোনো রাজনৈতিক দলের স্বার্থের বাইরে থাকবে। এটা দেশের সার্বভৌমত্বের পক্ষে থাকবে।

তিনি বলেন,‘তাই  যত তাড়াতাড়ি সম্ভব আমার দেশ পত্রিকার  যাত্রা পুনরায় শুরু করা দরকার।’

জাতীয় প্রেসক্লাবের (জেপিসি) সভাপতি কবি হাসান হাফিজ, বিএফইউজে সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব বাছির জামাল ও ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat