×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ৪৩৪৫৪৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারোট ইউক্রেনের প্রতি তার দেশের অকুণ্ঠ সমর্থন প্রকাশের লক্ষ্যে দুই দিনের সফরে শনিবার কিয়েভ পৌঁছেছেন।
কিয়েভ  থেকে এএফপি জানায়, ব্যারোট কিয়েভে তার প্রতিপক্ষ আন্দ্রি সিবিগার সাথে সাক্ষাৎ করবেন।
শুক্রবার সন্ধ্যায়, ব্যারোট ফ্রান্স ইন্টার পাবলিক রেডিওতে বলেন, তার সফরের উদ্দেশ্য হলো 'ফ্রান্স যে কোনও সংকট থেকে পিছপা হবে না- এটি স্মরণ করিয়ে দেওয়া এবং একথা বলা যে ইউক্রেনে যা ঝুঁকির মধ্যে রয়েছে তা হল খাদ্য ও জ্বালানিসহ আমাদের মহাদেশের নিরাপত্তা।'
তিনি এর আগে বলেছিলেন যে তিনি রাশিয়া কর্তৃক অপহৃত ইউক্রেনের শিশুদের বিষয়েও আলোচনা করবেন।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের নেতারা 'একটি ন্যায্য ও স্থায়ী শান্তি রক্ষার প্রচেষ্টায় ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার জন্য তাদের সংকল্প' ব্যক্ত করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের সামনে তার 'বিজয় পরিকল্পনা' উপস্থাপন করার কয়েকদিন পর ব্যারোটের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
ইউক্রেনীয় নেতা তার উদ্যোগের প্রচারের জন্য ওয়াশিংটন, প্যারিস, বার্লিন, রোম ও লন্ডন ভ্রমণ করেছেন, তবে পরিকল্পনার সুনির্দিষ্ট বিষয়ে সমর্থন পাননি।
অবিলম্বে ন্যাটোতে যোগদান পরিকল্পনার কেন্দ্রীয় আবেদনটি ব্যাপকভাবে অবাস্তব হিসাবে দেখা হচ্ছে। 
জেলেনস্কির ব্লুপ্রিন্ট কোনো আঞ্চলিক ছাড়ও প্রত্যাখ্যান করে, রাশিয়ান সামরিক সাইটগুলোর বিরুদ্ধে মিত্রদের দেওয়া দূরপাল্লার অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানায় এবং ইউক্রেনের ভূখণ্ডে একটি 'অ-পারমাণবিক কৌশলগত প্রতিরোধ প্যাকেজ' বাস্তবায়নের পরামর্শ দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat