×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ২৩৪৪৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় আজ বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদদের পরিবারকে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 
আজ শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমান সংশ্লিষ্টদের কাছে এসব অনুদান হস্তান্তর করেন। 
ঢাকাস্থ নাটোর জেলা সমিতির যুগ্ম-সম্পাদক ও মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কল্যাণ প্রসাদ পাল, সাংবাদিক হালিম খান, নাটোর জেলা সমিতির সহ-সভাপতি মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক এবি সিদ্দিক হিল্লোল, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবেদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিশির আহমেদ প্রমুখ। 
নাটোর প্রেসক্লাবের সভাপতি ও ঢাকাস্থ নাটোর জেলা সমিতির আজীবন সদস্য ফারাজী আহম্মদ রফিক বাবন এ অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ তিনজনের পরিবার এবং গুরুতর আহত ১৩ জনকে মোট দুইলাখ ৬৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। 
এছাড়াও অনুষ্ঠানে অতিবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ জেলার ৩০ জন কৃষককে দেড়লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat