×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ৪৩৪৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিশর ইসরাইলে কিছু ফিলিস্তিনি বন্দীর সাথে চার ইসরাইলি জিম্মি বিনিময়ের জন্য গাজা উপত্যকায় দুই দিনের একটিনসাময়িক যুদ্ধবিরতি উদ্যোগের প্রস্তাব করেছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি রোববার একথা ঘোষণা করেন।

কায়রো,থেকে সিনহুয়া জানায়, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমজিদ তেবোউনের সঙ্গে রোববার কায়রোতে এক যৌথ সংবাদ সম্মেলনে সিসি বলেন, 'গত কয়েকদিনে মিশর ইসরাইলি কারাগারে কিছু ফিলিস্তিনি বন্দীর সাথে চার ইসরাইলি জিম্মি বিনিময়ের পরিবেশ সৃষ্টিতে দুই দিনের যুদ্ধবিরতি বলবৎ করার লক্ষ্যে একটি উদ্যোগের প্রস্তাব নিয়ে ঐকান্তিকভাবে প্রচেষ্টা চালিয়ছে।'

তিনি আরো বলেন ১০ দিনের মধ্যে একটি সার্বিক  যুদ্ধবিরতি এবং গাজায় নিরাপদ ত্রাণ সরবরাহ  পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে।

মিশরের প্রেসিডেন্ট গাজা উপত্যকার বাইরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা প্রত্যাখ্যান করে সতর্ক করেছেন যে গাজার ফিলিস্তিনি জনগণ একটি মারাত্মক অবরোধে ভুগছে যা ক্ষুধাজনিত মৃত্যুর দিকে অগ্রসর হতে পারে।

লেবাননের সঙ্কট প্রসঙ্গে সিসি বলেন, তিনি তার আলজেরীয় প্রতিপক্ষের সাথে এই অঞ্চলে সংঘাত না বাড়াতে এবং একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।

আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, গাজার জনগণ একটি 'পূর্ণ গণহত্যার' যন্ত্রণা ভোগ করছে।

যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে সিসির উদ্যোগকে সমর্থন জানিয়ে তিনি উল্লেখ করেন যে তার দেশ মিশরের সাথে একটি যুদ্ধবিরতি সহজতর করার জন্য কাজ করছে যা গাজার ফিলিস্তিনি জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানো সুগম করবে।

তেবোউন বলেন, 'আলজেরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি সমাধানে পৌঁছানোর জন্য বা অন্তত গণহত্যা বন্ধ করার জন্য যা যা করা সম্ভব সবই করছে।

৭ অক্টোবর, ২০২৩-এ দক্ষিণ ইসরাইলি সীমান্ত দিয়ে হামাসের তা-বের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ইসরাইল গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ পরিচালনা করছে।এ সময় প্রায় ১২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন জিম্মি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat