×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৩৪৪৩৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পেনের জরুরি পরিষেবা কর্মীরা পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়ায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে বেশ কয়েকটি লাশ উদ্ধার করেছে। বুধবার আঞ্চলিক সরকার প্রধানের উদ্ধৃতি দিয়ে মাদ্রিদ থেকে এএফপি এখবর জানায়।

কার্লোস ম্যাজন সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে কিছু মৃতদেহ ইতোমধ্যেই পাওয়া গেছে।’

তিনি বলেন, স্বজনদের জানানোর আগ পর্যন্ত কর্তৃপক্ষ এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারছে না।

মঙ্গলবার পূর্ব ও দক্ষিণ স্পেনের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে, রাস্তায় কাদা জলে প্লাবিত হয়েছে এবং রেল ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।
স্মার্টফোনের মাধ্যমে বাসিন্দাদের তোলা এবং স্প্যানিশ টিভিতে সম্প্রচার করা ছবিতে দেখা যাচ্ছে যে প্রচণ্ড জলরাশি গাড়িগুলিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবনগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, কোনো কোনো এলাকায় এক দিনেই এক মাসেরও চেয়ে বেশি পরিমান বৃষ্টি হয়েছে।

ম্যাজন বলেন, ‘আমরা একটি অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, যা কেউ ভাবতে পারবে না।’

কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন, অন্তত সাতজন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ভ্যালেন্সিয়া অঞ্চলের একজন ট্রাক চালক এবং পূর্বাঞ্চলীয় আলবাসেতে প্রদেশের লেটুর শহরে ছয়জন।
জরুরি পরিষেবা কর্মীরা ড্রোনের সাহায্যে লেটুরে নিখোঁজদের সন্ধানের জন্য রাতভর কাজ করবে বলে কাস্টিলা-লা মাঞ্চায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি মিলগ্রোস টোলন স্প্যানিশ পাবলিক টেলিভিশন স্টেশন টিভিইকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘অগ্রাধিকার হল এই লোকদের খুঁজে বের করা।’

সংকট মোকাবেলায় স্পেনের কেন্দ্রীয় সরকার একটি ক্রাইসিস কমিটি গঠন করেছে যা মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠক করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat