×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৬
  • ১২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:-  মিয়ানমারের ওপর আরও এক বছরের জন্য অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপরও নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তারা। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক এবং কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স। গত আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে অন্তত আট লক্ষাধিক রোহিঙ্গা। এরপরই দেশটির সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। চলতি মাসের শেষ দিকে শেষ হওয়ার কথা এ নিষেধাজ্ঞা। এটি শেষ হওয়ার আগেই নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ বন্ধের মেয়াদও বাড়ানো হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ওই কর্মকর্তা। রাখাইনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে গত বছরের অক্টোবরে মিয়ানমার সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘ রাখাইনের এ হত্যাযজ্ঞকে জাতিগত নিধন বলে উল্লেখ করে। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে ইয়াঙ্গুন। ইউরোপীয় ইউনিয়নের সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামী মে অথবা জুন মাস থেকে মিয়ানমারের সামরিক পরিদর্শকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। মে মাসে বা জুন মাসে মিয়ানমারের সামরিক পরিদর্শকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ বরখাস্ত করা হতে পারে। তালিকায় মিয়ানমারের সেনাকর্মকর্তাদের মধ্যে অন্যতম মেজর জেনারেল মং মং সোয়ে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat